ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে

পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬ আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালনায় হোটেল শৈবালের সমুদ্রসৈকত ও ঝাউবনের বিস্তৃত প্রান্তরে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। তিনি বলেন, বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে নতুন ও ব্যতিক্রমীভাবে তুলে ধরতে এবং বিদেশি পর্যটকের সংখ্যা বাড়াতেই আন্তর্জাতিক মানের এই কার্নিভালের আয়োজন।

তিনি আরও বলেন, "কক্সবাজারে আসা পর্যটকদের একটি সাধারণ অভিযোগ হলো, সমুদ্র উপভোগের পর সন্ধ্যার পর বিনোদনের তেমন ব্যবস্থা থাকে না। এই বিষয়টি গুরুত্ব দিয়েই এবার দিনে ও রাতে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।"

কার্নিভালে যা যা থাকছে:ফুড জোন:দেশি-বিদেশি খাবার, লাইভ ফুড স্টল, বারবিকিউ, আইসক্রিম পার্লার ও জুস কর্নার।মার্কেট জোন ও ক্র্যাফট ভিলেজ: পোশাক, অলংকার, মাটির পণ্য ও স্থানীয় কারিগরদের হাতে তৈরি পণ্য।

 সকালের আয়োজন: সূর্যোদয়ের সঙ্গে যোগব্যায়াম ও মেডিটেশন।

 কিডস জোন:শিশুদের জন্য আর্ট, নিরাপদ রাইডসহ নানা বিনোদন।

 বক্যাম্পিং জোন:নাইট-স্টে ক্যাম্পিং, ওপেন-স্কাই লাইব্রেরি, সেলফ-বারবিকিউ, ক্যাম্পফায়ার ও টেলিস্কোপে তারা দেখার সুযোগ।

লাইভ আর্ট ও ফটো গ্যালারি, ওপেন-স্কাই মুভি থিয়েটার, ভিআর জোন, সার্কাস টেন্ট, কায়াকিং, গো-কার্ট, বিচ ফুটবল, বিচ ভলিবল, কাবাডি, স্যান্ড স্কাল্পচার।

এছাড়াও থাকছে বিচ ভিউ ওপেন থিয়েটারে সূর্যাস্তের আলো ও বাঁশির সুরে ভিন্নধর্মী অভিজ্ঞতা, এবং বিজয় দিবস, হ্যাপি নিউ ইয়ার ও ক্রিসমাস উদযাপনের বিশেষ আয়োজন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম এবং বক্তব্য দেন স্পেলবাউন্ড কমিউনিকেশনসের সিইও মো. সাদেকুল আরেফিন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ