পটিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ আনুষ্ঠানিকভাবে শুরু
মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলার সকল সাংগঠনিক উপজেলা ইউনিট বিএনপির সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণের কাজ থেকে যাচাই বাছাই কমিটি কর্তৃক যে তথ্য উপাত্ত সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছিল, সেই ধারাবাহিকতায় পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের পটিয়া উপজেলা প্রার্থী যাচাই- বাছাই কমিটির তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম আজ ০৬ অক্টোবর- ২৬,মঙ্গলবার বেলা দুইটা থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
পশ্চিম পটিয়ার শান্তিরহাটে প্রার্থী যাচাই বাছাই কমিটির অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন পটিয়ার বিভিন্ন ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণ উপস্হিত হয়ে নিজ নিজ জীবন বৃত্তান্ত ও আনুষাঙ্গিক ডকুমেন্টস পত্র জমা দিতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পটিয়া উপজেলা যাচাই বাছাই কমিটির আহ্বায়ক কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম নেছার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রবীণ বিএনপির নেতা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম সুমন সহ স্হানীয় বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। যাচাই বাছাই কমিটির শান্তির হাট অস্থায়ী কার্যালয়ে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার প্রতিদিন বেলা ১১টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ০৪ টা পর্যন্ত পটিয়া উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত ও আনুষাঙ্গিক ডকুমেন্টস পত্র জমা নেওয়া হবে বলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও যুগ্ম আহবায়ক গণের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন