ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

নাটোরের লালপুরে মেয়ে সেজে ইতালি প্রবাসীর সঙ্গে অনলাইনে বিয়ে এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটকরা হলেন—লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামের শান্ত আলী (২০) ও তার বাবা শহিদুল ইসলাম (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শান্ত আলী নিজেকে মেয়ে সাজিয়ে ‘সুমাইয়া আক্তার’ নাম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে এক ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে। পরে তার বাবা শহিদুল ইসলাম ওই প্রবাসীর শ্বশুর পরিচয়ে তার সঙ্গে কথা বলতেন। বাবা-ছেলে মিলে ওই প্রবাসীর কাছ থেকে বিভিন্ন সময়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

এরই ধারাবাহিকতায় বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে লালপুর থানার পুলিশ গন্ডবিল গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলামকে আটক করা হয়।

এ সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, আটক বাবা-ছেলেকে বুধবার (৭ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরের লালপুরে মেয়ে সেজে ইতালি প্রবাসীর সঙ্গে অনলাইনে বিয়ে এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটকরা হলেন—লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামের শান্ত আলী (২০) ও তার বাবা শহিদুল ইসলাম (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শান্ত আলী নিজেকে মেয়ে সাজিয়ে ‘সুমাইয়া আক্তার’ নাম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে এক ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে। পরে তার বাবা শহিদুল ইসলাম ওই প্রবাসীর শ্বশুর পরিচয়ে তার সঙ্গে কথা বলতেন। বাবা-ছেলে মিলে ওই প্রবাসীর কাছ থেকে বিভিন্ন সময়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

এরই ধারাবাহিকতায় বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে লালপুর থানার পুলিশ গন্ডবিল গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলামকে আটক করা হয়।

এ সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, আটক বাবা-ছেলেকে বুধবার (৭ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ