নেত্রকোণা বারহাট্টা উপজেলা ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত সংগঠন, নেত্রকোণা জেলা ইত্তেফাকুল উলামা এর বারহাট্টা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এই কমিটিতে বারহাট্টা উপজেলার, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সংগ্রামী আলেমে দ্বীন, শাইখুল হাদিস মুফতি ফেরদাউস আহমদ ডহরপুরী বাউসি।
তিনি বাউসী মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হিসেবে এলাকায় সুপরিচিত। দ্বীনের খেদমত ও আলেম-ওলামাদের ঐক্যে তার ভূমিকা সবার কাছে প্রশংসিত।
তার এই নির্বাচনে বারহাট্টার ওলামায়ে কেরাম, তৌহিদী জনতা ও ছাত্রসমাজ আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অভিনন্দন জানিয়েছে:ডহরপুরী ছাত্র কাফেলা ফাউন্ডেশন, বাউসী, বারহাট্টা, নেত্রকোণা।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মুফতি ফেরদাউস আহমদ বলেন, "সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে ইনশাআল্লাহ্ বারহাট্টা উপজেলায় আলেম-ওলামাদের ঐক্য সুদৃঢ় করে দ্বীনি ও সামাজিক খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করব।"
তিনি সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী ও সর্বস্তরের মুসলমানদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এদিকে আসন্ন ১নং বাউসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, হাফেজ মোঃ আল আমিন তালুকদার বলেন, শাইখুল হাদিস মুফতি ফেরদাউস আহমদ ডহরপুরী হুজুরের মতো একজন বিজ্ঞ আলেমের কাঁধে বারহাট্টা ইত্তেফাকুল উলামার দায়িত্ব আসায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, হুজুরের প্রজ্ঞা, ত্যাগ ও নেতৃত্বের মাধ্যমে বারহাট্টায় দ্বীনি শিক্ষা ও আলেম-ওলামাদের ঐক্য আরও মজবুত হবে। আমরা ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে হুজুরের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আল্লাহ্ হুজুরের খেদমত কবুল করুন।"

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন