ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১১ অক্টোবর ২০২৬

বিজয়নগরে আসামি বহনকারী পুলিশের গাড়ি খালে, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসামি বহনকারী পুলিশের একটি গাড়ি সড়কের পাশের খালে পড়ে দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। 

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকার বন্দর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য ও এক নারী আসামির অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগর থানা থেকে এক পুরুষ ও এক নারী আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে বন্দর বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য ও দুই আসামি আহত হন।

আহত পুরুষ আসামি মোহন মিয়া (৪০) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তিন দিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়ায় ছিলেন। অন্যদিকে, নারী আসামি রোজিনা আক্তার একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন।

দুর্ঘটনার পর আহত চারজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য ও নারী আসামির অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব চন্দ্র সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক মামলায় রিমান্ড শেষে এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ দুই আসামি আহত হয়েছেন।দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিজয়নগরে আসামি বহনকারী পুলিশের গাড়ি খালে, আহত ৪

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ