ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১১ অক্টোবর ২০২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ।

গত ০৮ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে রাজপাড়া থানাধীন বসুয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় লোকজন রাজপাড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে রাজপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত বসুয়া উত্তরপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ আবুল কালাম (৫০)-কে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির অভিভাবক রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ।

গত ০৮ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে রাজপাড়া থানাধীন বসুয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় লোকজন রাজপাড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে রাজপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত বসুয়া উত্তরপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ আবুল কালাম (৫০)-কে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির অভিভাবক রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ