ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

চবিতে বর্ণাঢ্য আয়োজনে অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের স্মৃতিকাতরতা এবং আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দীর্ঘ সময়ের ভালোবাসার টান, ক্যাম্পাস জীবনের সোনালী স্মৃতি এবং পারস্পরিক সৌহার্দ্য পুনরুজ্জীবিত করতে প্রীতি মিলনমেলা  আয়োজন করা হয়।

রবিবার (১১ অক্টোবর ২০২৬) বিকাল ৩.৩০টায় চবি বুদ্ধিজীবী চত্বরে আলোচনা সভা এবং  র‍্যালিসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠার তিন যুগপূর্তি উদযাপিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (শিক্ষা ) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দিন (রাহমান নাসির উদ্দিন)।

 চবি উপ-উপাচার্য (শিক্ষা ) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "সাংস্কৃতিক চর্চা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং তাকে আরও উদার ও মানবিক হতে শেখায়।  সব ধরনের সৃজনশীল কর্মকাণ্ডের সম্মিলনেই একটি বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে প্রাণবন্ত হয়ে ওঠে। তিনি আরো বলেন-  সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাজনৈতিক পক্ষপাত ও সংকীর্ণতার ঊর্ধ্বে থাকতে হবে।"

অতিথি হিসেবে বক্তব্য রাখেন অঙ্গনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাষ্কর রঞ্জন সাহা। 

অনুষ্ঠানে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অঙ্গনের সাধারণ সম্পাদক মাহবুব আলম অঙ্গন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। 

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, অঙ্গনের সাবেক সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

চবিতে বর্ণাঢ্য আয়োজনে অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ