ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

তুরাগ বাউনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সুধী সমাবেশ

শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুইজনের কারাদণ্ড

পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুরে জাঁকজমকপূর্ণভাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আমতলীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার রাজস্ব জমা না দেওয়ার অভিযোগ

মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতাসহ আটক ৪

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী হিরা আকন্দসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মদন পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান।

আটক ব্যক্তিরা হলেন মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী হিরা আকন্দ (২৯), মদন দক্ষিণপাড়া এলাকার শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার শুকারী এলাকার আ. জলিলের ছেলে তারেক (২৪)।

আব্দুল বারী হিরা আকন্দ মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহিম আকন্দ ও পারভিন আকন্দের ছেলে। তিনি বর্তমানে মদন বাজার এলাকায় বসবাস করেন।

এ বিষয়ে মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান বলেন, সাধারণ সম্পাদক আব্দুল বারী হিরা আকন্দের আটকের বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতিকে জানানো হয়েছে। অভিযোগ তদন্ত সাপেক্ষে জেলা কমিটি তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেবে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, মাদক সেবন অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতাসহ আটক ৪

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ