শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা সদর থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মহোদয়
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি:- আজ শনিবার (১৭ অক্টোবর, ২০২৬ খ্রি.) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা সদর থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান মহোদয় এবং নেত্রকোণা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে মতবিনিময় করেন।
পুলিশ সুপার মহোদয় পূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন