ফার্মগেটে মৌমাছি ও বিষাক্ত ভিমরুলের তাণ্ডব: ঘুমের ঘরেও রেহাই পাচ্ছে না শিশুরা, আতঙ্কে এলাকাবাসী
এ.এস.এম হামিদ হাসান ফার্মগেট,ঢাকা।রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটের ইন্দিরা রোডে মৌমাছি ও বিষাক্ত ভিমরুলের তীব্র উপদ্রবে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আবাসিক এলাকার ভবনের কার্নিশ ও গাছে তৈরি হওয়া এসব বাসা থেকে প্রতিনিয়ত উড়ে আসা পোকামাকড়ের কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিশুসহ পরিবারগুলো।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ইন্দিরা রোডের একটি আবাসিক ভবনের ৫ম তলার কার্নিশে বিশাল এক মৌমাছির বাসা এবং ঠিক তার সামনের গাছে অবস্থান নিয়েছে বিষাক্ত ভিমরুলের দল। দিন-রাত সমানতালে এগুলো ঘরে ঢুকে পড়ছে এবং বাসিন্দাদের আক্রমণ করছে।
সবচেয়ে মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা ঘটেছে গত রাতে। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা হুসনেয়ারা সুমি ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করে বলেন,
"গতরাত ১টার দিকে ঘুমের মধ্যে আমার অবুঝ বাচ্চার চোখে কামড় দেয় ভিমরুল। বর্তমানে চোখের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রতিদিন মৌমাছি ও ভিমরুল এসে বাচ্চার ওপর আক্রমণ করছে। আমরা তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।"
ঘটনার ভয়াবহতায় অতিষ্ঠ পরিবারটি জরুরি ভিত্তিতে মৌমাছি ও ভিমরুলের বাসা দুটি নিরাপদে অপসারণের জন্য ফায়ার সার্ভিস, অভিজ্ঞ রেসকিউ টিম বা সংশ্লিষ্ট নগর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কোনো অভিজ্ঞ রেসকিউ টিম দ্রুত এগিয়ে এসে এই নিরীহ পরিবারগুলো ও কোমলমতি শিশুদের বড় ধরনের শারীরিক ক্ষতির হাত থেকে রক্ষা করবে।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন