সরিষাবাড়ীতে মাদকবিরোধী সভা ডাকায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা আহ্বান করাকে কেন্দ্র করে সুমন মিয়া (৩৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাটারা ইউনিয়নের গোপীনাথপুর (পারপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুমন ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় তাঁর বড় ভাই নূর মোহাম্মদ বাদী হয়ে একই গ্রামের বাবু মিয়াকে প্রধান অভিযুক্ত এবং বাদশা মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে অভিযুক্ত করে রোববার রাত সাড়ে ১০টার দিকে লিখিত অভিযোগ দিয়েছেন।
সুমনের অভিযোগ, এলাকায় মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে তাঁর বড় ভাই নূর মোহাম্মদ, যিনি ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, স্থানীয় কয়েকজনকে নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সভা আহ্বান করেন। সভা শুরুর আগেই বাবু মিয়াসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাঁর মাথার দুটি স্থানে আঘাত করে রক্তাক্ত করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযুক্ত বাবু মিয়া ও বাদশা মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন