মাদকবিরোধী অভিযানে দূর্গাপুরে ২ জন আটক, মোবাইল কোর্টে সাজা
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি:- অদ্য ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. বিকাল ১৭:০০ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা কর্তৃক দূর্গাপুর উপজেলার মজিবনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মজিবনগর এলাকাস্থ মোঃ আল আমিনের বসতঘরের ভেতর থেকে মাদক সেবনকালে নিম্নোক্ত ০২ জন ব্যক্তিকে আটক করা হয়।
১। মোঃ আল আমিন (৩৮) পিতা: মোঃ হারিস মিয়া, সাং- মজিবনগর, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোণা। সাজা:* ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/- (দুইশত) টাকা অর্থদণ্ড।
২। মোঃ রাকিব মিয়া (২৬) পিতা: মোঃ ফজল হক, সাং- মজিবনগর, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোণা। সাজা:* ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড।
অভিযানে উপস্থিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), দূর্গাপুর জনাব মোঃ মিজানুর রহমান আসামিদের দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত দণ্ড প্রদান করেন। পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত আসামিদের নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন