ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কচুয়া কড়ইয়ায় যুবকদের মসজিদমুখী করতে আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্সের উদ্যোগে বৈঠক ও দাওয়াতি আয়োজন

বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩নং আয়মা রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের উদ্বোধন

চট্টগ্রাম পুরাতন গীর্জার অবৈধ'হোটেল সাউদিয়া’উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করলেন জেলা প্রশাসন

সাংবাদিককে মামলা ছাড়াই পুলিশি হয়রানির অভিযোগ

পুলিশের করা সন্ত্রাস বিরোধী মামলায় আসামী বিএনপি-জামায়াতের লোক, প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার বল্লমঝাড়ে রাস্তা মেরামত কার্যক্রমে ১০ কর্মী চূড়ান্ত করতে লটারি

বাউফলে বিএনপি নেতার ওপর হামলা, আসামি ১৩ কিশোর

পীরগাছায় মাদকবিরোধী শোডাউন,১৩ পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা জিল্লুর রহমান

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে মাদকবিরোধী শোডাউন ও ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমান। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তিন শতাধিক মোটরসাইকেল ও পাঁচ শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

উপজেলার সাতদরগা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সুসজ্জিত টি-শার্ট পরিহিত নেতাকর্মীদের অংশগ্রহণে শোডাউনটি বের হয়। পরে মোটরসাইকেল বহরটি অন্নদানগর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

শোডাউন শেষে ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেন জিল্লুর রহমান। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং পূজা উদ্‌যাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মাদকবিরোধী শোডাউন চলাকালে সাংবাদিকদের জিল্লুর রহমান বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। অন্নদানগর ইউনিয়নকে মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, অন্নদানগর ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় অন্নদানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পীরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পীরগাছায় মাদকবিরোধী শোডাউন,১৩ পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা জিল্লুর রহমান

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ