ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা: শালিখার শতখালী বিশ্বাস পাড়া দুর্গামন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা-অর্চনা

সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

বয়ড়া ইউনিয়নের সব দুর্গামণ্ডপ পরিদর্শন, ব্যক্তিগত অর্থসহায়তায় চেয়ারম্যান ফরিদ।

অষ্টমীর দিন কচুয়ার কড়ইয়া মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মদনে মানববন্ধন

ইসলামপুর প্রেসক্লাবে ‘ডেইলি বাংলাদেশ’ সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা

সরিষাবাড়ীতে ৪০ কোটি টাকার সেতুর নির্মাণকাজ উদ্বোধন, বদলে যাবে চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরামনগর জিসি-ঘোড়ামারা বাজার সড়কের ১ হাজার ৫২০ মিটার চেইনেজে যমুনা শাখা নদী ঝিনাই নদীর ওপর প্রায় সাড়ে ৪০ কোটি টাকার ২৭৮ দশমিক ৩০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার চর সরিষাবাড়ী খেয়াঘাট এলাকায় জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে সেতুটির নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা শেষে এর উদ্বোধন করা হয়েছে। খুশি ও সন্তোষ প্রকাশ করেছেন চরাঞ্চাললের জনসাধরন।

 উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং নির্মান কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি।

   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক (অব.) আব্দুল আউয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, দপ্তর সম্পাদক অধ্যাপক খায়রুল আলম শ্যামল, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খুশু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মন্টু , সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই তালুকদার, ইউপি সদস্য শাকিল আহমেদ, বিএনপি নেতা বাবর আলী প্রমুখ ।

 এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের পক্ষে প্রকৌশলী আসিফ শাহরিয়ার ও সবুজ সাহা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসানুর রহমান স্বপন ও সুলতান মাহমুদ। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, সেতুটির প্রাক্কলিত মূল্য ৩৯ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার ৯৫১ টাকা এবং চুক্তিমূল্য ৪০ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৮৫২ টাকা ৬৭ পয়সা। কাজ শেষ করার তারিখ ১০ ফেব্রয়ারী ২০২৮ ইং। সেতুটিতে সাতটি স্প্যান, ছয়টি পিয়ার, ষ্টীলের আর্চ ১টি (৫০মিটার) ৩০০টি পাইল( ১৭ মিটার দৈর্ঘ  নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

 সেতুটি নির্মিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিপণ্যসহ অন্যান্য উৎপাদিত পণ্য বাজার জাতকরণে সময় ও ব্যয় কমার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী, ঘোড়ামারা বাজারের সঙ্গে সরিষাবাড়ী উপজেলা হেডকোয়ার্টারের সড়ক যোগাযোগ আরও সহজ হবে এবং এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি সড়ক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে । পাশাপাশি এ উপজেলায় কাজীপুর উপজেলা ও সরিষাবাড়ীর বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগে সুবিধা বৃদ্ধি পাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সরিষাবাড়ীতে ৪০ কোটি টাকার সেতুর নির্মাণকাজ উদ্বোধন, বদলে যাবে চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ