নেত্রকোণার মদনে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা
মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোণা) প্রতিনিধি:- নেত্রকোণার মদনে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদেরের সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) মদন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. কাদের। তিনি বলেন, মদন উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা, সরকারি সেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে সবার সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার)।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক সাইমন আকন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবুবুর আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান এবং ৮ নম্বর ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. কাদেরকে স্বাগত জানিয়ে মদন উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন