ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা: শালিখার শতখালী বিশ্বাস পাড়া দুর্গামন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা-অর্চনা

সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

বয়ড়া ইউনিয়নের সব দুর্গামণ্ডপ পরিদর্শন, ব্যক্তিগত অর্থসহায়তায় চেয়ারম্যান ফরিদ।

অষ্টমীর দিন কচুয়ার কড়ইয়া মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মদনে মানববন্ধন

ইসলামপুর প্রেসক্লাবে ‘ডেইলি বাংলাদেশ’ সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা

ইসলামপুর প্রেসক্লাবে ‘ডেইলি বাংলাদেশ’ সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা

সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ীতে রবিউল ইসলাম (৪৭) নামে এক সবজি বিক্রেতাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ঘাই মেরে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সোমবার (১৯ অক্টোবর) তাঁর বড় ভাই মকবুল হোসেন অজ্ঞাতনামা চার-পাঁচজনকে অভিযুক্ত করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর রাত ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার থেকে নিজ বাড়ি বিন্নাফৈর ফিরছিলেন সবজি বিক্রেতা রবিউল ইসলাম। পথে বিন্যাফৈর গ্রামের আবুল হোসেনের বসতবাড়ির দক্ষিণ পাশে জিয়ার খাল এলাকায় কাঁচা রাস্তায় পৌঁছালে চার-পাঁচজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। পরে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। রবিউল ইসলাম বিন্নাপুর গ্রামের মৃত ফসের আলীর ছেলে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা রবিউলকে হত্যার উদ্দেশ্যে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এতে তাঁর পেটের দুই পাশে ও বাঁ কাঁধে দেশীয় অস্ত্রের ঘাই মারলে তিনি গুরুতর  আহত হন। একপর্যায়ে তাঁর চিৎকার শুনে এবং মানিক মিয়া নামে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই পথ দিয়ে যাওয়ার সময় হেডলাইটের আলো দেখতে পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তারা ঘটনাস্থলে এক জোড়া স্যান্ডেল ও একটি গেঞ্জি ফেলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, রবিউলের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও তাঁর কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত রবিউলকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তাঁর বড় ভাই মকবুল হোসেন ও ছেলে বিপ্লব।

ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দুর্বৃত্তদের ফেলে যাওয়া এক জোড়া স্যান্ডেল ও একটি গেঞ্জি আলামত হিসেবে উদ্ধার করা হয়।

অভিযোগকারীর দাবি, ঘটনার পর ছিনিয়ে নেওয়া বাটন মোবাইল ফোন ব্যবহার করে অজ্ঞাতনামা অভিযুক্তরা তাঁদের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন ও হুমকি দিচ্ছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ