ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মাগুরা বাস টার্মিনালে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

মায়েদের আশীর্বাদ ও ভালোবাসায় সিক্ত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী  রেজাউল ইসলাম রেজা ঢালী

বলড়া ইউনিয়নে দূর্গামণ্ডপ পরিদর্শন,ব্যক্তিগত অর্থসহায়তায় চেয়ারম্যানপদপ্রার্থী -শাহীন মৃধা।

টঙ্গীবাড়ীতে প্রবাসীকে কুপিয়ে জখম, ২ লাখ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আজ বিজয়ার দশমী: অশ্রুসিক্ত বিদায়ে মাকে বিদায় জানাবেন ভক্তরা, অপেক্ষা আবারও এক বছরের

নিহত আনোয়ার হোসেনের  দাফন সম্পন্ন

নিহত আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন

ওসমানীনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সভায় মাঠকর্মীদের ক্ষোভ খাবার নিয়েও বৈষম্যের অভিযোগ

বিজয়নগরে ২৭ বছর ইমামতির পর মাওলানা মহিউদ্দিনকে বিদায় সংবর্ধনা, ৩ লাখ টাকা প্রদান

সরিষাবাড়ীতে দুর্গা পূজা মণ্ডপে নাচতে নাচতে অসুস্থ, অতঃপর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:-জামালপুরের সরিষাবাড়ীতে দুর্গাপূজা মণ্ডপে ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানের তালে নাচতে নাচতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনোরঞ্জন চন্দ্র দাস (৫৫)। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে পৌরসভার শিমলাপল্লী কালী ও দুর্গা মন্দিরের পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মনোরঞ্জন চন্দ্র দাস পৌরসভার কামরাবাদ দাসপাড়া গ্রামের মৃত মোহন চন্দ্র দাসের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক এবং শিমলাপল্লী কালী ও দুর্গা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ৩৬ বছর দায়িত্ব পালন করেছেন। পরিবারের সদস্য ও স্বজনদের ভাষ্য, তিনি ডায়াবেটিসে ভুগছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের পিসি শরিফুল ইসলাম জানান, সোমবার রাতে গানের তালে নাচার একপর্যায়ে মনোরঞ্জন অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি মণ্ডপের সামনের সিঁড়িতে বসে পড়েন। এ সময় তাঁর মাথায় পানি ঢালা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

এদিকে, একই পূজামণ্ডপে সৌরভ ও নীরব নামে আরও দুজন অসুস্থ হয়ে পড়লে তাঁদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁরা বর্তমানে সুস্থ রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পৌরসভার কামরাবাদ কেন্দ্রীয় শ্মশানঘাটে মনোরঞ্জন চন্দ্র দাসের শেষকৃত্য সম্পন্ন হয়।

মন্দির ও পূজামণ্ডপ কমিটির সভাপতি মানিক চন্দ্র দাস তাঁর প্রতিবেশী মনোরঞ্জনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পূজামণ্ডপে গানের তালে নাচার সময় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে মনোরঞ্জন চন্দ্র দাসের মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সরিষাবাড়ীতে দুর্গা পূজা মণ্ডপে নাচতে নাচতে অসুস্থ, অতঃপর মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ