ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

দিনাজপুরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা

কচুয়া কড়ইয়ায় যুবকদের মসজিদমুখী করতে আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্সের উদ্যোগে বৈঠক ও দাওয়াতি আয়োজন

বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩নং আয়মা রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের উদ্বোধন

চট্টগ্রাম পুরাতন গীর্জার অবৈধ'হোটেল সাউদিয়া’উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করলেন জেলা প্রশাসন

সাংবাদিককে মামলা ছাড়াই পুলিশি হয়রানির অভিযোগ

পুলিশের করা সন্ত্রাস বিরোধী মামলায় আসামী বিএনপি-জামায়াতের লোক, প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার বল্লমঝাড়ে রাস্তা মেরামত কার্যক্রমে ১০ কর্মী চূড়ান্ত করতে লটারি

সরিষাবাড়ীতে দুর্গা পূজা মণ্ডপে নাচতে নাচতে অসুস্থ, অতঃপর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:-জামালপুরের সরিষাবাড়ীতে দুর্গাপূজা মণ্ডপে ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানের তালে নাচতে নাচতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনোরঞ্জন চন্দ্র দাস (৫৫)। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে পৌরসভার শিমলাপল্লী কালী ও দুর্গা মন্দিরের পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মনোরঞ্জন চন্দ্র দাস পৌরসভার কামরাবাদ দাসপাড়া গ্রামের মৃত মোহন চন্দ্র দাসের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক এবং শিমলাপল্লী কালী ও দুর্গা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ৩৬ বছর দায়িত্ব পালন করেছেন। পরিবারের সদস্য ও স্বজনদের ভাষ্য, তিনি ডায়াবেটিসে ভুগছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের পিসি শরিফুল ইসলাম জানান, সোমবার রাতে গানের তালে নাচার একপর্যায়ে মনোরঞ্জন অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি মণ্ডপের সামনের সিঁড়িতে বসে পড়েন। এ সময় তাঁর মাথায় পানি ঢালা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

এদিকে, একই পূজামণ্ডপে সৌরভ ও নীরব নামে আরও দুজন অসুস্থ হয়ে পড়লে তাঁদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁরা বর্তমানে সুস্থ রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পৌরসভার কামরাবাদ কেন্দ্রীয় শ্মশানঘাটে মনোরঞ্জন চন্দ্র দাসের শেষকৃত্য সম্পন্ন হয়।

মন্দির ও পূজামণ্ডপ কমিটির সভাপতি মানিক চন্দ্র দাস তাঁর প্রতিবেশী মনোরঞ্জনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পূজামণ্ডপে গানের তালে নাচার সময় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে মনোরঞ্জন চন্দ্র দাসের মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে দুর্গা পূজা মণ্ডপে নাচতে নাচতে অসুস্থ, অতঃপর মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ