ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সাভারে অটোচালকের হামলায় সাংবাদিক  আবীর আহত, তীব্র নিন্দা ও প্রতিবাদ

কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখলের অভিযোগ; প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত, সভাপতি শাহাবুল, সম্পাদক হাসু নির্বাচিত

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না" - স্লোগানে মুখরিত কচুয়া

মাদক ব্যবসায়ীর মামলা না নিলে আইনজীবীদের সংসার চলবে না? সাংবাদিক আনোয়ার হোসেন রাজ

ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির)

নিহত আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন

নিহত আনোয়ার হোসেনের  দাফন সম্পন্ন

নিহত আনোয়ার হোসেনের  দাফন সম্পন্ন

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত আনোয়ার হোসেনের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। নিহত আনোয়ার স্কয়ার কো: ETP plant এ চাকরিতে নিয়োগ শেষে বাসায় ফিরছিলেন।

আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫টায় রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

এর আগে আজ ভোরে নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বাগমারা উপজেলার ৬ নম্বর শ্রীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁইপাড়া গ্রামের বাবুর আলীর ছেলে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোররাতে নাটোরের বড়াইগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন সহ ১০ জন প্রাণ হারান। দুর্ঘটনার পর বড়াইগ্রাম হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে পুলিশ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।

বিকেলে আনোয়ারের রক্তাক্ত মরদেহ গ্রামের বাড়ি চাঁইপাড়ায় পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস।

স্থানীয় এলাকাবাসী জানান, আনোয়ার অত্যন্ত নম্র, ভদ্র ও সদালাপী যুবক ছিলেন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং সবার সঙ্গেই তাঁর সুসম্পর্ক ছিল। তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নিহত আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ