ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও আজিমনগর চেয়ারম্যান পদে লড়তে চান- মোঃ আলী আকবর খান।

মোহাম্মদ আলী,নিজস্ব প্রতিবেদক।মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ২ বারের সফল ও জনবান্ধব চেয়ারম্যান  মোঃ আলী আকবর খান। 

 তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে মোঃ আলী আকবর খান বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান তিনি। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে আজিমনগর ইউনিয়নকে আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করার কথা জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে,  মোঃ আলী আকবর খান দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান সহ  বিভিন্ন সামাজিক ও  জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও স্থানীয়দের দাবি।

সমর্থকদের ভাষ্য, এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয় পর্যায়ে মোঃ আলী আকবর খানের ব্যাপক পরিচিতি রয়েছে। সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলার বিভিন্ন কার্যক্রমেও তিনি সম্পৃক্ত রয়েছেন বলে তারা জানান।

চেয়ারম্যান পদপ্রার্থী  মোঃ আলী আকবর খান বলেন, নির্বাচিত হলে আজিমনগর ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে কাজ করবেন। বিশেষ করে নদীভাঙনকবলিত এলাকার শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনাকে তিনি অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “অবহেলিত ও নদীভাঙনকবলিত এলাকার মেহনতি মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজ করাই আমার মূল উদ্দেশ্য। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে আজিমনগর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।

সর্বোপরি তিনি বলেন,বিগতদিনগুলোতে আজিমনগর ইউনিয়নবাসীর পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে সবসময় কাজ করতে পারাটাই আমার মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও আজিমনগর চেয়ারম্যান পদে লড়তে চান- মোঃ আলী আকবর খান।

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ