ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সাভারে অটোচালকের হামলায় সাংবাদিক  আবীর আহত, তীব্র নিন্দা ও প্রতিবাদ

কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখলের অভিযোগ; প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত, সভাপতি শাহাবুল, সম্পাদক হাসু নির্বাচিত

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না" - স্লোগানে মুখরিত কচুয়া

মাদক ব্যবসায়ীর মামলা না নিলে আইনজীবীদের সংসার চলবে না? সাংবাদিক আনোয়ার হোসেন রাজ

ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির)

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব, নাম ‘বরিশল’

ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে মতামত ও সুপারিশসহ প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসককে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তবে নতুন উপজেলা গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রস্তাবিত ইউনিয়নগুলো হলো-রামরাইল, সিঙ্গারবিল, সুলতানপুর, বাসুদেব ও বরিশল। বর্তমানে ইউনিয়নগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত।

জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়া গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে পৃথক উপজেলা গঠনের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়।

চিঠিতে ২০০৪ সালের ২৪ অক্টোবর জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের শর্ত অনুসারে প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই করে বিভাগীয় কমিশনারের সুপারিশসহ প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম জানিয়েছেন, নতুন উপজেলা গঠনের প্রস্তাব-সংক্রান্ত চিঠি তাঁরা পেয়েছেন। সম্ভাব্যতা যাচাই শেষে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট পাঁচটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আসতে পারে। তবে প্রস্তাবটি যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশের পর সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই নতুন উপজেলা গঠনের বিষয়টি নির্ভর করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব, নাম ‘বরিশল’

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ