মোল্লাহাটে জমি নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা নারীসহ দুজনকে মারধরের অভিযোগ
আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাটে জমি নিয়ে বিরোধের জেরে আনজেরা বেগম (৩০) নামে আট মাসের অন্তঃসত্ত্বা নারী ও নাইমা সুলতানা (৩১) নামে অপর এক নারীকে মারধর ও লাথি-ঘুষি দিয়ে আহত করার অভিযোগ উঠেছে জসিম খান ও জহির খান নামে দুই সহোদরের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ গাড়ফা এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই নারীকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত দুই নারীর অভিযোগ, বাড়ির জমি নিয়ে জসিম খান ও জহির খানের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৩ অক্টোবর আনজেরা বেগমের স্বামী সজিব খান তাঁর কর্মস্থল কেআর কলেজে আকস্মিকভাবে মারা যান।
তাঁদের দাবি, বুধবার সকালে জসিম ও জহিরসহ চার-পাঁচজন তাঁদের বাড়ির জমি দখল করতে এলে তাঁরা বাধা দেন। এ সময় তাঁদের মারধর ও লাথি-ঘুষি মেরে আহত করা হয়। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী মাহফুজা বেগমের বক্তব্য প্রত্যক্ষদর্শী মাহফুজা বেগম বলেন, “তাঁরা যখন মারামারি করছিলেন, তখন আমি মারামারি ঠেকাতে এগিয়ে যাই। এ সময় আমি সরাসরি দেখি, আট মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে জসিম পেটে এলোপাতাড়ি লাথি মারছেন। এ ছাড়া জাফিরকে এলোপাতাড়ি মারধর করতেও দেখি।”
মাহফুজা বেগম আরও জানান, জসিমের ভাইয়ের হাতে রামদা ছিল। তাঁকে রামদা নিয়ে ঘরের সামনে ঘোরাফেরা করতে দেখেছেন। এ সময় কোপানোর হুমকিও দেওয়া হচ্ছিল বলে তিনি অভিযোগ করেন।
আহত দুই নারী ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে প্রতিপক্ষের বাড়িতে গিয়েও তাঁদের পাওয়া যায়নি। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন