মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: রোকন উদ্দিন
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ৩ নং সুহিলপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. রোকন উদ্দিন।
বুধবার (২৮ অক্টোবর) হাড়িয়া-কলামুড়ি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
রোকন উদ্দিন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ সমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।
তিনি আরও বলেন, এলাকার যুবক ও তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় ৩ নম্বর সুহিলপুর ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব। এ জন্য মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি খেলাধুলার আয়োজনকে উৎসাহিত করতে হবে।
একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন