‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে উৎসাহ দিতে চারজন যুবকের মধ্যে মোট ৫ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা, সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ (পিনু) এবং বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমকে উৎসাহিত করতে চারজন যুবকের মধ্যে মোট ৫ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। ঋণপ্রাপ্তদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। প্রত্যেককে ১ লাখ ২৫ হাজার টাকা করে ঋণ সহায়তা দেওয়া হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখার সুযোগ সৃষ্টি করতে হবে।
যথাযথ প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা কাজে লাগিয়ে তরুণেরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মনির্ভরশীলতা এবং দেশ গঠনের কাজে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন