কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং একটি অবৈধ করাতকল জব্দ করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টা থেকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই দিন থাইংখালী গজোঘোনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি করাতকল জব্দ করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।
উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ এবং উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাইওয়ে পুলিশ ও বন বিভাগের সদস্যরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ বন বিভাগের একদল কর্মকর্তা ও কর্মচারী।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্ট অবৈধ স্থাপনাগুলো নিজ উদ্যোগে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের দুই দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনাগুলো সরিয়ে না নিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন