ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ী পৌরসভায় দুদকের আকস্মিক অভিযান, তিন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্ত

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা কার্যালয় ও পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মনির উদ্দিন এর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি ও প্রকল্প বাস্তবায়নে অনিয়মের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌরসভার দাপ্তরিক নথিপত্র পর্যালোচনার পাশাপাশি তিনটি উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন দুদকের কর্মকর্তারা।

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান এর নেতৃত্বে সরিষাবাড়ী পৌরসভায় এ অভিযান পরিচালিত হয়।

দুদক সূত্রে জানা যায়, সাবেক সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন এর বিরুদ্ধে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পায় কমিশন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনায় জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল সরিষাবাড়ী পৌরসভায় অনুসন্ধানমূলক অভিযান পরিচালনা করে।

অভিযানের শুরুতে দুদকের কর্মকর্তারা পৌরসভা কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। পরে পৌর এলাকার বাউসী বাজারসহ বিভিন্ন স্থানে বাস্তবায়িত ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় প্রকল্পগুলোর কাজের অগ্রগতি, দৃশ্যমান অবস্থা ও বাস্তবায়নের মান পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রকল্পের ব্যয়, কাজের ধরন ও বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন দুদক কর্মকর্তারা।

অভিযান শেষে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান বলেন, সাবেক মেয়র মনির উদ্দিন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে তাঁদের অভিযান পরিচালনার জন্য পাঠানো হয়েছে। তিনটি প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ ছিল। প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করে কিছু কাজ দৃশ্যমান হয়েছে বলে মনে হয়েছে। তবে প্রকল্পগুলোর কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কাগজপত্র ও নথিপত্র যাচাই-বাছাই না করে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

তিনি আরও জানান, সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি প্রকল্পগুলোর দাপ্তরিক নথিপত্র যাচাই করে প্রকৃত অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মনে করেন।।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ী পৌরসভায় দুদকের আকস্মিক অভিযান, তিন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্ত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ