ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

অপহরণের ৯ দিনেও সন্ধান মেলেনি কলেজছাত্র রিদয়ানের, উদ্ধারের দাবিতে মহাসড়কে মানববন্ধন

গাজীপুরে অপহরণের নয় দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের কলেজছাত্র রিদয়ান আনসারীর। তাঁকে দ্রুত ও নিরাপদে উদ্ধারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করেছেন তাঁর পরিবারের সদস্য, স্বজন, এলাকাবাসী ও সহপাঠীরা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কের ডিভাইডারের দক্ষিণ পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কের দক্ষিণ পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরিবারের দাবি, অপহরণের কথা জানিয়ে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। পরে প্রায় অর্ধলক্ষ টাকা দেওয়া হলেও রিদয়ানকে ফেরত দেয়নি দুর্বৃত্তরা। টাকা দেওয়ার পরও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা রিদয়ানকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, দীর্ঘ নয় দিন ধরে রিদয়ানের কোনো সন্ধান না পাওয়ায় তাঁর পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তাঁকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর থেকে রওনা হওয়ার পর নিখোঁজ হন রিদয়ান। পরে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাঁকে অপহরণের কথা জানিয়ে মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে টাকা দেওয়ার পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

রিদয়ান তিন ভাইবোনের মধ্যে সবার ছোট। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের প্রয়াত আব্দুল মান্নান আনসারীর ছেলে। বিবিএ পড়াশোনার পাশাপাশি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বসবাস করতেন রিদয়ান।

মানববন্ধন শেষে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন। এ সময় কয়েকজন সড়ক অবরোধের চেষ্টা করলে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মানববন্ধনে বক্তব্য দেন বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, নিখোঁজ রিদয়ানের মা, বড় ভাই, পরিবারের সদস্য ও গাজী টিভির সাংবাদিক মো. রিপন আনসারীসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

অপহরণের ৯ দিনেও সন্ধান মেলেনি কলেজছাত্র রিদয়ানের, উদ্ধারের দাবিতে মহাসড়কে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ