নেত্রকোণার বারহাট্টা উপজেলার ১নং বাউসী ইউনিয়নের সুসাং ধোবাহালা গ্রামের তরুণদের প্রিয় সংগঠন King FC ক্লাবের খেলোয়াড়দের মাঝে খেলাধুলার জার্সি ও ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন সমাজসেবক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আল আমিন তালুকদার।
মঙ্গলবার বিকেলে সুসাং ধোবাহালা গ্রামে আনুষ্ঠানিকভাবে এই জার্সি বিতরণ করা হয়। এসময় King FC ক্লাবের সকল খেলোয়াড় উপস্থিত ছিলেন।
জার্সি বিতরণকালে হাফেজ আল আমিন তালুকদার বলেন, "খেলাধুলা করলে মন-মানসিকতা ভালো থাকে। মাদক ও মোবাইলের আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমি চাই আমাদের বাউসী ইউনিয়নের প্রতিটি গ্রামের তরুণরা খেলাধুলায় এগিয়ে আসুক।"
তিনি আরও বলেন, অতীতেও তিনি বিভিন্ন ক্লাবকে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
জার্সি পেয়ে উচ্ছ্বসিত King FC ক্লাবের খেলোয়াড়রা। ক্লাবের সদস্যরা জানান, হাফেজ আল আমিন তালুকদার সবসময় তরুণদের পাশে থাকেন। তার এই উপহার আমাদের আরও উৎসাহিত করবে।
এলাকাবাসী জানান, হাফেজ আল আমিন তালুকদার শুধু খেলাধুলা নয়, গরিব-অসহায় মানুষের পাশেও সবসময় থাকেন। একজন তরুণ ও ক্রীড়াপ্রেমী হিসেবে এলাকায় তার বেশ সুনাম রয়েছে। স্থানীয়রা এমন মহৎ উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানান।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন