ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চালা ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে চান -আমজাদ হোসেন।

৩ মাসের অভিযানে উখিয়া থানায় ৬০৪ জন গ্রেপ্তার, প্রশংসায় ভাসছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতিকুর রহমানমজুমদার

শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার, আশ্রয়ে রেখেছেন গোলাপ হোসেন

পশ্চিম নোয়াগাঁও নূরে মদিনা মাদ্রাসা ও এতিমখানায় ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম বার্ষিক ওয়াজ

স্বেচ্ছায় রক্তদাতারা মানবতার নীরব যোদ্ধা ; মো: ছালিম আহমদ খান

বিসকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান শেখ মোঃ শহিদুল ইসলাম (শহীদ)

অপহরণের ৯ দিনেও সন্ধান মেলেনি কলেজছাত্র রিদয়ানের, উদ্ধারের দাবিতে মহাসড়কে মানববন্ধন

আসন্ন ইউপি নির্বাচনে ৪ নং কেশবপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রত্যাশায় এগিয়ে

আসন্ন ইউপি নির্বাচনে ৪ নং কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রত্যাশায় এগিয়ে

চালা ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে চান -আমজাদ হোসেন।

চালা ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে চান -আমজাদ হোসেন।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমজাদ হোসেন। জনসেবার অঙ্গীকার নিয়ে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

আমজাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে চালা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার পরিধি বৃদ্ধি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চান তিনি।

তিনি বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান, স্বচ্ছতা ও জনসেবা এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে চাই। জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে চালা ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর অংশগ্রহণ রয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

রাজনৈতিক সূত্রে জানা যায়, আমজাদ হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক এবং বর্তমানে উপজেলা কৃষকদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের পর থেকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে তাঁকে নিয়ে আলোচনা চলছে। তবে তাঁর চূড়ান্ত প্রার্থিতা ও দলীয় সমর্থনের বিষয়টি সংশ্লিষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত এবং নির্বাচনী প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

আমজাদ হোসেন আরও বলেন, এলাকার মেহনতি ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করাই আমার মূল লক্ষ্য। জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে চালা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।

চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করার পাশাপাশি শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সবশেষে চালা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চালা ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে চান -আমজাদ হোসেন।

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ