ডেইলি বাংল সংবাদ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

পশ্চিম নোয়াগাঁও নূরে মদিনা মাদরাসা ও এতিমখানায় ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম বার্ষিক ওয়াজ

স্বেচ্ছায় রক্তদাতারা মানবতার নীরব যোদ্ধা ; মো: ছালিম আহমদ খান

বিসকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান শেখ মোঃ শহিদুল ইসলাম (শহীদ)

অপহরণের ৯ দিনেও সন্ধান মেলেনি কলেজছাত্র রিদয়ানের, উদ্ধারের দাবিতে মহাসড়কে মানববন্ধন

আসন্ন ইউপি নির্বাচনে ৪ নং কেশবপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রত্যাশায় এগিয়ে

খাড়গাছড়িতে  বন ও প্রাণের উৎসব- ২০২৬ এ  সম্মাননা পেল ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’।

চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান

সরিষাবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

পশ্চিম নোয়াগাঁও নূরে মদিনা মাদরাসা ও এতিমখানায় ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম বার্ষিক ওয়াজ

পশ্চিম নোয়াগাঁও নূরে মদিনা মাদরাসা ও এতিমখানায় ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম বার্ষিক ওয়াজ

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁওয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিম নোয়াগাঁও নূরে মদিনা মাদরাসা ও এতিমখানার ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। একই সঙ্গে পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে পাগড়ি প্রদান করা হবে।

আগামী ৪ নভেম্বর ২০২৬, বুধবার, বাদ জোহর পশ্চিম নোয়াগাঁও ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র মাদরাসার সভাপতি আলহাজ্ব ফজলুল হক ইঞ্জিনিয়ার সাহেব। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আল্লামা ফরিদ উদ্দিন আল-মোবারক সাহেব।

এছাড়াও ওয়াজিনে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা শফিকুল ইসলাম যুক্তিবাদী সাহেব, মুফতি আবুল হাসান রাজাপুরী সাহেব এবং মাওলানা মাসউদুর রহমান সাহেব। অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে থাকবেন মুফতি সাজেদুল ইসলাম।

মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা, দ্বীনি নসিহত এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হবে, যা শিক্ষার্থী, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ আয়োজন।

অনুষ্ঠানের আয়োজক ও সংশ্লিষ্টরা মাহফিলকে সফল ও সার্থক করে তুলতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান, এলাকাবাসী, প্রবাসী এবং দ্বীনপ্রাণ মুসল্লিদের দলে দলে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

নিবেদক: জনাব হাবিবুর রহমান স্বপন।

সার্বিক সহযোগিতায়: পশ্চিম নোয়াগাঁও গ্রামবাসী ও প্রবাসী গ্রুপ।

আয়োজকদের প্রত্যাশা, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মাহফিল দ্বীনি শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও কোরআনের আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

পশ্চিম নোয়াগাঁও নূরে মদিনা মাদরাসা ও এতিমখানায় ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম বার্ষিক ওয়াজ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁওয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিম নোয়াগাঁও নূরে মদিনা মাদরাসা ও এতিমখানার ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। একই সঙ্গে পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে পাগড়ি প্রদান করা হবে।

আগামী ৪ নভেম্বর ২০২৬, বুধবার, বাদ জোহর পশ্চিম নোয়াগাঁও ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র মাদরাসার সভাপতি আলহাজ্ব ফজলুল হক ইঞ্জিনিয়ার সাহেব। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আল্লামা ফরিদ উদ্দিন আল-মোবারক সাহেব।

এছাড়াও ওয়াজিনে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা শফিকুল ইসলাম যুক্তিবাদী সাহেব, মুফতি আবুল হাসান রাজাপুরী সাহেব এবং মাওলানা মাসউদুর রহমান সাহেব। অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে থাকবেন মুফতি সাজেদুল ইসলাম।

মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা, দ্বীনি নসিহত এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হবে, যা শিক্ষার্থী, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ আয়োজন।

অনুষ্ঠানের আয়োজক ও সংশ্লিষ্টরা মাহফিলকে সফল ও সার্থক করে তুলতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান, এলাকাবাসী, প্রবাসী এবং দ্বীনপ্রাণ মুসল্লিদের দলে দলে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

নিবেদক: জনাব হাবিবুর রহমান স্বপন।

সার্বিক সহযোগিতায়: পশ্চিম নোয়াগাঁও গ্রামবাসী ও প্রবাসী গ্রুপ।

আয়োজকদের প্রত্যাশা, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মাহফিল দ্বীনি শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও কোরআনের আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ