ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

চার দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

নেত্রকোণা ডিএনসি'র বড় সাফল্য: ৪৯২ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি আল-আমিন আটক

বারহাট্টা থানায় দুই পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ  স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী বাচ্চুর পাশে মানবতার হাত বাড়ালেন পলাশ

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল

চার দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

চার দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

চার দিনের সরকারি সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে রোববার (৮ নভেম্বর) পর্যন্ত সফরকালে তিনি জেলার দেবীগঞ্জ, বোদা ও পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন সরকারি, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে বুধবার (৪ নভেম্বর) জারি করা সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। সন্ধ্যা ৭টায় দেবীগঞ্জ উপজেলার ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ আলহেরা বালক-বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় দেবীগঞ্জ উপজেলায় তাঁর বিশেষ বরাদ্দ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে ঢেউটিন বিতরণ করবেন। দুপুর সাড়ে ১২টায় বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের মাহালপাড়া জামে মসজিদ উদ্বোধন করবেন। বিকেল ৩টায় বোদা পৌর শহীদ মিনারসংলগ্ন সৌন্দর্যবর্ধন, নগরকুমারী বাজার ব্যবস্থাপনা ও প্রস্তাবিত ৬০ ফুট সড়কসহ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করবেন। রাতে দেবীগঞ্জের পামুলী ইউনিয়নে হযরত আবু বকর সিদ্দিক (রা.) নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের হযরতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুর ১২টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এরপর বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বামাকালী রাধামাধব জিউ মন্দিরের পথযাত্রা ও সনাতন ধর্মসভায় যোগ দেবেন তিনি। বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরের শেষ দিন রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এবং বেলা ১১টায় ৫৫তম জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রতিমন্ত্রী। দুপুর ১২টায় দেবীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে এবং বিকেল ৪টায় বোদা উপজেলা বিএনপির আয়োজনে একই উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় যোগ দেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, রোববার বিকেল ৫টায় বোদা থেকে সড়কপথে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

সরকারি এ সফরে প্রতিমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে থাকবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

চার দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ