মানিকগঞ্জের হরিরামপুরে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর মামলা নং-৩২৩ (হরি)/২৫, দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬(২) ধারায় দায়ের করা মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পিপুলিয়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে খোরশেদ আলম (৬২), দাসকান্দি বয়ড়া গ্রামের শেখ জয়নালের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৫) এবং একই এলাকার জাকির হোসেনের স্ত্রী রুপা আক্তার (৩০)।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম. তৌফিক আজম মুঠোফোনে জানান, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন