ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে যুব সংগঠক ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোমিছিলগান দিয়ে বের করার চেষ্টার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরিষাবাড়ী-ধনবাড়ীতে দুই সহস্রাধিক গ্রাহকের ৭৫ কোটি টাকা নিয়ে উধাও, গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

ঝিনাইগাতীতে কমিটি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

হরিরামপুরে লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসার উদ্যোগে ১০ম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

শালিখায় শিশুর যৌন হয়রানির অভিযোগে শফিকুল ইসলাম গ্রেপ্তার

বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজে ব্যস্ত, গণরায়ের সাথে প্রতারণা করে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে যুবকদের দূরে রাখতে কচুয়ায় ফুটবল টুর্নামেন্ট শুরু

মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে যুবকদের বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত রাখতেই কচুয়ায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৩ ঘটিকায় কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা আরম্ভ হয়েছে। খেলাটির আয়োজন করেছেন কচুয়া পৌর সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হাসান।

এই টুর্নামেন্টে মূলত কোয়াগ্রামের মোট চারটি দল অংশগ্রহণ করছে। আজ দুই দলের খেলা অনুষ্ঠিত হয়েছে। যে দুই দল জিতবে, সে দুই দল ফাইনালে যাবে। ফাইনালে গিয়ে যারা বিজয়ী হবে, তাদেরকে পুরস্কার হিসেবে সম্মাননা ট্রফি প্রদান করা হবে।

ফাইনাল খেলার দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: আজিজুল ইসলাম।

আয়োজক ইমাম হাসান বলেন, "আমরা সবসময়ই চাইবো যেন আমাদের এলাকার যুবকরা সবসময় খেলাধুলায় লিপ্ত থাকেন। যুবকরা খেলার মাঠে থাকলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে দূরে থাকবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য।"

এ সময় উপস্থিত ছিলেন মাস্টার মো: শহিদুল্লাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, মিজানুর রহমান রাসেল, খলিল - পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, মনির প্রধান - মৎস্যজীবী যুবদলের সভাপতি, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রকিবসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

খেলা দেখতে মাঠে এলাকার শত দর্শক উপস্থিত ছিলেন। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের খেলাধুলা নিয়মিত হলে এলাকার যুব সমাজ ভালো পথে থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে যুবকদের দূরে রাখতে কচুয়ায় ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে যুবকদের বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত রাখতেই কচুয়ায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৩ ঘটিকায় কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা আরম্ভ হয়েছে। খেলাটির আয়োজন করেছেন কচুয়া পৌর সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হাসান।

এই টুর্নামেন্টে মূলত কোয়াগ্রামের মোট চারটি দল অংশগ্রহণ করছে। আজ দুই দলের খেলা অনুষ্ঠিত হয়েছে। যে দুই দল জিতবে, সে দুই দল ফাইনালে যাবে। ফাইনালে গিয়ে যারা বিজয়ী হবে, তাদেরকে পুরস্কার হিসেবে সম্মাননা ট্রফি প্রদান করা হবে।

ফাইনাল খেলার দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: আজিজুল ইসলাম।

আয়োজক ইমাম হাসান বলেন, "আমরা সবসময়ই চাইবো যেন আমাদের এলাকার যুবকরা সবসময় খেলাধুলায় লিপ্ত থাকেন। যুবকরা খেলার মাঠে থাকলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে দূরে থাকবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য।"

এ সময় উপস্থিত ছিলেন মাস্টার মো: শহিদুল্লাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, মিজানুর রহমান রাসেল, খলিল - পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, মনির প্রধান - মৎস্যজীবী যুবদলের সভাপতি, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রকিবসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

খেলা দেখতে মাঠে এলাকার শত দর্শক উপস্থিত ছিলেন। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের খেলাধুলা নিয়মিত হলে এলাকার যুব সমাজ ভালো পথে থাকবে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ