মানিকগঞ্জের হরিরামপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসার উদ্যোগে ১০ম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টায় উপজেলার লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মো. রেজাউল করিম।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা পেশ করেন বিশিষ্ট চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হযরত মুফতি আলী আকবর সাহেব। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি জুবাইর বিন আব্দুল কুদ্দুস সাহেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, চালা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ (চুন্নু)সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।
বক্তারা তাঁদের বক্তব্যে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চা এবং প্রকৃত মুমিন হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
মাহফিলের শুভেচ্ছান্তে ছিলেন লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এস.এম. ফিরোজ আহমেদ। ধর্মীয় আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন