ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বিপদের দিনে দোহারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহিলা দল

ঢাকার দোহার উপজেলায় অগ্নিকাণ্ডে বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়া একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা। সোমবার (৯ নভেম্বর) তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা দেন।

এদিন উপজেলার বিলাসপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে শেখ ফইমুদ্দিনের বাড়িতে যান তিনি। সেখানে তাঁর ছেলে সাদ্দাম হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা তুলে দেন।

পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে তাদের বাড়িতে আগুন লাগে। এতে সাদ্দাম হোসেনের বসতঘরের দুটি কক্ষ পুড়ে যায়। ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামালও ক্ষতিগ্রস্ত হয়।

তাদের ধারণা, ঘরের একটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।

পরিবারের খোঁজখবর নেওয়ার সময় শামীমা রাহিম শিলা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে মানুষের পাশে থাকার চেষ্টা করি। বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘মানুষের জীবনে কখন কী বিপদ আসে, তা কেউ জানে না। সামর্থ্য অনুযায়ী বিপদ্‌গ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। দোহারের মানুষ পরস্পরের বিপদে এগিয়ে এলে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার পরিবেশ তৈরি হবে।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বিপদের দিনে দোহারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহিলা দল

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকার দোহার উপজেলায় অগ্নিকাণ্ডে বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়া একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা। সোমবার (৯ নভেম্বর) তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা দেন।

এদিন উপজেলার বিলাসপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে শেখ ফইমুদ্দিনের বাড়িতে যান তিনি। সেখানে তাঁর ছেলে সাদ্দাম হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা তুলে দেন।

পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে তাদের বাড়িতে আগুন লাগে। এতে সাদ্দাম হোসেনের বসতঘরের দুটি কক্ষ পুড়ে যায়। ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামালও ক্ষতিগ্রস্ত হয়।

তাদের ধারণা, ঘরের একটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।

পরিবারের খোঁজখবর নেওয়ার সময় শামীমা রাহিম শিলা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে মানুষের পাশে থাকার চেষ্টা করি। বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘মানুষের জীবনে কখন কী বিপদ আসে, তা কেউ জানে না। সামর্থ্য অনুযায়ী বিপদ্‌গ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। দোহারের মানুষ পরস্পরের বিপদে এগিয়ে এলে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার পরিবেশ তৈরি হবে।’

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ