তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: তারাকান্দায় নিষিদ্ধ ঘোষিত আ:লীগের চলমান লকডাউনের দিনে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা পুলিশের তৎপরতায় পণ্ড হয়েছে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা একটি জিক্সার মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও নাশকতা সৃষ্টির কাজে ব্যবহারের জন্য রাখা কয়েকটি টায়ার জব্দ করে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বকশীমূল নামক স্থানে টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা একটি জিক্সার মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে আগুন জ্বালানোর সরঞ্জাম হিসেবে রাখা কয়েকটি টায়ার উদ্ধার করা হয়।
এদিকে চলমান ধর্মঘটকে কেন্দ্র করে দিনের শুরু থেকে দুপুর পর্যন্ত তারাকান্দার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল তুলনামূলক কম ছিল। বিশেষ করে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের চলাচল ছিল সীমিত। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। অন্যদিকে অটোরিকশা, মাহিন্দ্র, সিএনজিসহ তিন চাকার যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক দিনের মতোই।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রাশিদ বলেন, রাতে অজ্ঞাত স্থানে টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা ছাড়া সারাদিন তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল অব্যাহত ছিল।
এদিকে চলমান ধর্মঘটকে কেন্দ্র করে দিনের শুরু থেকে দুপুর পর্যন্ত তারাকান্দার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। বিশেষ করে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের চলাচল ছিল। অটোরিকশা, মাহিন্দ্র, সিএনজিসহ তিন চাকার যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক অন্য দিনের মতোই।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন