জামালপুরের সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার খসরুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে পৌর বিএনপি। সম্প্রতি তাঁর মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন ও সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম পিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে এ নোটিশ দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মোফাজ্জল হোসেন সরকার খসরুর মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ ওঠে।
নোটিশে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পৌর বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে জবাব দিতে হবে।
এ বিষয়ে মোফাজ্জল হোসেন সরকার খসরু বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁকে সামাজিক ও দলীয়ভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এ ষড়যন্ত্র করেছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন