ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

উলিপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে সিএইচসিপি রাজ্জাক জেলহাজতে

কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

তারাকান্দায় নাশকতার মামলায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি- লিমন গ্রেপ্তার

সরিষাবাড়ীতে আকস্মিক ঝড়-বৃষ্টিতে ৮১ হেক্টর জমির ফসলের আংশিক ক্ষতি

সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা

শালিখায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর ভস্মীভূত, ক্ষতি ১০ লাখ টাকা

ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

বিজয়নগরের চম্পকনগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ধ্বংস ৫০ কেজি; জরিমানা ৩২ হাজার টাকা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৫৪ শতাংশ শিক্ষক পদ শূন্য, ব্যাহত শিক্ষা কার্যক্রম

প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও শিক্ষক সংকট কাটেনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে অনুমোদিত প্রায় ৫০০টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২৩০ জন। ফলে শূন্য রয়েছে প্রায় ৫৪ শতাংশ পদ। প্রয়োজনের তুলনায় শিক্ষক কম থাকায় নিয়মিত পাঠদান, ব্যবহারিক ক্লাস ও গবেষণা কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে বিভাগগুলোকে। কোনো কোনো বিভাগে পাঠদান কার্যক্রম সচল রাখতে অন্য বিশ্ববিদ্যালয় থেকে অতিথি ও খণ্ডকালীন শিক্ষক আনতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কর্মরত শিক্ষকদের মধ্যে ৪০ জন শিক্ষা ছুটিতে এবং দুজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ফলে কার্যকর শিক্ষকসংখ্যা আরও কমে গেছে। সীমিতসংখ্যক শিক্ষককে একাধিক কোর্স পরিচালনার পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব, থিসিস ও মনোগ্রাফ তত্ত্বাবধানের কাজ করতে হচ্ছে। এতে একদিকে শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেওয়া কঠিন হয়ে পড়ছে, অন্যদিকে শিক্ষকদের নিজস্ব গবেষণা ও পেশাগত উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ছয়টি ব্যাচে প্রায় ২০০ শিক্ষার্থী থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র চারজন। তাঁদের একজন চলতি বছরের এপ্রিল থেকে শিক্ষা ছুটিতে থাকায় বর্তমানে তিনজন শিক্ষক দিয়ে চলছে বিভাগের কার্যক্রম। ফলে নিয়মিত ক্লাসের পাশাপাশি ব্যবহারিক ও ল্যাব কার্যক্রম পরিচালনায় সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি সামাল দিতে অন্য বিশ্ববিদ্যালয় থেকে ছয়জন শিক্ষক এনে পাঠদান পরিচালনা করতে হচ্ছে।

বিভাগটির শিক্ষার্থী ইফতেখার আহমেদ বলেন, একটি বিভাগে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত শিক্ষক ও প্রয়োজনীয় শিক্ষার পরিবেশ থাকা জরুরি। কিন্তু তাঁরা দুটির কোনোটিই পাচ্ছেন না। শিক্ষক স্বল্পতার কারণে ক্লাস ও ল্যাব কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে পাঠ্যবিষয় শেখার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনেও পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

পরিসংখ্যান বিভাগের সভাপতি মেরাজুল ইসলাম বলেন, শিক্ষক সংকটের কারণে বাইরের বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক দিয়ে পাঠদান পরিচালনা করতে হচ্ছে। বিভাগের প্রত্যেক শিক্ষককে নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। এর পাশাপাশি সেমিনার রেজিস্ট্রার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও ল্যাব ডেমোনস্ট্রেটরের পদও শূন্য রয়েছে।

একই চিত্র বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগেও। বিভাগটিতে ছয়টি ব্যাচে প্রায় ১৫০ জন শিক্ষার্থী থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র চারজন। ফলে নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় একাডেমিক সহায়তা নিশ্চিত করতে সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে বিভাগটিকে।

মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার বলেন, শিক্ষক স্বল্পতার কারণে একজন শিক্ষককে একাধিক কোর্স পরিচালনার পাশাপাশি প্রশাসনিক দায়িত্বও পালন করতে হচ্ছে। এতে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট অত্যন্ত প্রকট। কোনো কোনো বিভাগে মাত্র দুজন শিক্ষক রয়েছেন। অথচ একটি পরীক্ষা কমিটি গঠন করতেও কমপক্ষে তিনজন শিক্ষক প্রয়োজন হয়। এ কারণে কয়েকটি বিভাগের পরীক্ষা কমিটিতে অন্য বিভাগ থেকে শিক্ষক যুক্ত করতে হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষক সংকটের বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। ইতোমধ্যে ইউজিসি নতুন শিক্ষক পদ অনুমোদন করেছে। দ্রুত এসব পদে নিয়োগ কার্যক্রম সম্পন্নের উদ্যোগ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৫৪ শতাংশ শিক্ষক পদ শূন্য, ব্যাহত শিক্ষা কার্যক্রম

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ