ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

তারাকান্দার পঙ্গুয়াই গ্রামে মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নয় বছরের হাসি-কান্না, ভালোবাসা ও স্মৃতির ইতি! শেষ অধ্যায়ে পৌঁছাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মেলন

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মেলন

মোল্লাহাটে মসজিদের ইমামের বিরুদ্ধে একাধিক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, বিচার দাবি

কালিয়াকৈরের সফিপুর উড়ালসেতুতে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের তিনজনের

উলিপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে সিএইচসিপি রাজ্জাক জেলহাজতে

কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

তারাকান্দায় নাশকতার মামলায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি- লিমন গ্রেপ্তার

ময়মনসিংহের তারাকান্দায় নাশকতার ষড়যন্ত্র ও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে দায়ের করা মামলায় লিমন দেবনাথ (৩৯) নামে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে উপজেলার শান্তিনগর  এলাকার নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লিমন দেবনাথ উপজেলার মালিডাঙ্গা গ্রামের নিখিল দেবনাথ ছেলে।

জানা যায়, গত ২২ জুন সকাল ৭টা ১০ মিনিটের দিকে তারাকান্দা থানার এসআই লিটন চন্দ্র পাল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাতের কিলো-১৩ ডিউটি পালনকালে নির্বাচনী বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনি খবর পান, উপজেলার ১০ নম্বর বিসকা ইউনিয়নের কাশিগঞ্জ-বিসকা গার্লস স্কুল সড়কে হাজী হেলাল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রবেশগেটের সামনে কয়েকজন ব্যক্তি সমবেত হচ্ছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন সদস্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সহায়তায় পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার অবনতি, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মিছিল করার জন্য সমবেত হয়েছিলেন। 

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ জানান, গ্রেপ্তার লিমন দেবনাথকে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।সে দীর্ঘদিন ধরে পলাতক থেকে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

তারাকান্দায় নাশকতার মামলায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি- লিমন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের তারাকান্দায় নাশকতার ষড়যন্ত্র ও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে দায়ের করা মামলায় লিমন দেবনাথ (৩৯) নামে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে উপজেলার শান্তিনগর  এলাকার নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লিমন দেবনাথ উপজেলার মালিডাঙ্গা গ্রামের নিখিল দেবনাথ ছেলে।

জানা যায়, গত ২২ জুন সকাল ৭টা ১০ মিনিটের দিকে তারাকান্দা থানার এসআই লিটন চন্দ্র পাল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাতের কিলো-১৩ ডিউটি পালনকালে নির্বাচনী বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনি খবর পান, উপজেলার ১০ নম্বর বিসকা ইউনিয়নের কাশিগঞ্জ-বিসকা গার্লস স্কুল সড়কে হাজী হেলাল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রবেশগেটের সামনে কয়েকজন ব্যক্তি সমবেত হচ্ছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন সদস্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সহায়তায় পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার অবনতি, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মিছিল করার জন্য সমবেত হয়েছিলেন। 

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ জানান, গ্রেপ্তার লিমন দেবনাথকে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।সে দীর্ঘদিন ধরে পলাতক থেকে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ