বাগেরহাটের মোল্লাহাটে মাফিজ খন্দকার (২৬) নামে এক মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসা কম্পাউন্ডের মসজিদে ইমামতির পাশাপাশি মক্তবে শিশুদের পাঠদান করতেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
ভুক্তভোগী এক শিশুর মা অভিযোগ করে বলেন, ওই ইমাম তাঁর শিশুসন্তানকে জোরপূর্বক যৌন নির্যাতন করেছেন। তাঁর দাবি, আরও অনেক শিশু একই ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এমনকি অভিযুক্ত ব্যক্তি নিজে নির্যাতনের পাশাপাশি এক শিশুকে দিয়ে অন্য শিশুর ওপরও একই ধরনের অপরাধ করিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
ওই নারী জানান, তিন দিন আগে তাঁর ছেলেসহ দুই শিশুকে নির্যাতনের অভিযোগে স্থানীয়রা অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলে ঘটনাটি প্রকাশ্যে আসে। এ ছাড়া অভিযুক্তের ভাতিজা ও মামাতো ভাই তাঁর দুই ছেলেকে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
ভুক্তভোগী শিশুর চাচা ও অন্য একটি মসজিদের ইমাম হাফেজ বাবুল খন্দকার বলেন, কোনো আলেমের দ্বারা এমন জঘন্য অপরাধ কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার যথাযথ বিচার হওয়া জরুরি। মোল্লাহাটের ইমামদের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শিশুটির চাচিসহ আরও কয়েকজন একই ধরনের বক্তব্য দিয়ে বিচার দাবি করেন।
ওই মসজিদের সাধারণ সম্পাদক সাইফুল সরদার বলেন, শিশু-কিশোররা অভিযুক্ত মাফিজ হুজুরকে আটক করার পর তিনি মোবাইল ফোনে তাঁকে কল করে তওবা করার সুযোগ দেওয়ার অনুরোধ করেন। খবর পেয়ে তিনি মসজিদে গিয়ে দেখেন, ছেলেরা অভিযুক্তকে আটকে রেখেছে। পরে তাদের সরিয়ে দিলে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেন বলে দাবি করেন তিনি। এরপর থেকে তাঁকে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে।
সাইফুল সরদার আরও বলেন, অভিযুক্তের বিচারের দাবিতে মঙ্গলবার মসজিদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে অভিযুক্ত ব্যক্তি ওই বৈঠকে উপস্থিত না হয়ে বিষয়টি ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারপরও বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
মসজিদ কমিটির সভাপতি সিকদার নাসির উদ্দিনসহ কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিও একই ধরনের অভিযোগ ও বক্তব্য দিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মাফিজ খন্দকারের বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সচেতন মহলের দাবি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে স্থানীয় সালিশের পরিবর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন