ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

তারাকান্দার কাকনী ইউনিয়নকে আধুনিক ভাবে গড়তে চাই আবু হানিফ সওদাগর।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৩ নং কাকনী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনায় এখন একটাই নাম  মোঃ আবু হানিফ সওদাগর তিনি কাকনী  ইউনিয়নের একজন সাধারণ মানুষ।

এলাকাবাসী জানান, মোঃ  আবু হানিফ সওদাগর একজন শিক্ষিত, ভদ্র, সৎ ও জনবান্ধব মানুষ। তিনি সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তাই আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে চায় কাকনী ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাকনী ইউনিয়নে মাদকের বিস্তার বাড়ছে। এতে উদ্বিগ্ন অভিভাবকসহ সচেতন মহল। এই অবস্থা থেকে উত্তরণে একজন সাহসী ও সৎ নেতৃত্ব দরকার বলে মনে করেন তারা।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হানিফ সওদাগর মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন। যুব সমাজকে খেলাধুলা ও কর্মমুখী কাজে সম্পৃক্ত করে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত কাকনী ইউনিয়ন গড়তে চান তিনি।

এছাড়া রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি সকল সেবা স্বচ্ছভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

ইতিমধ্যে কাকনী ইউনিয়নের বিভিন্ন গ্রামে, হাট-বাজারে ও চায়ের দোকানে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তরুণ থেকে বৃদ্ধ — সবার মুখে একটাই কথা, ‘এবার মোঃ আবু হানিফ সওদাগরকেই চাই আমরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

তারাকান্দার কাকনী ইউনিয়নকে আধুনিক ভাবে গড়তে চাই আবু হানিফ সওদাগর।

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৩ নং কাকনী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনায় এখন একটাই নাম  মোঃ আবু হানিফ সওদাগর তিনি কাকনী  ইউনিয়নের একজন সাধারণ মানুষ।

এলাকাবাসী জানান, মোঃ  আবু হানিফ সওদাগর একজন শিক্ষিত, ভদ্র, সৎ ও জনবান্ধব মানুষ। তিনি সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তাই আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে চায় কাকনী ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাকনী ইউনিয়নে মাদকের বিস্তার বাড়ছে। এতে উদ্বিগ্ন অভিভাবকসহ সচেতন মহল। এই অবস্থা থেকে উত্তরণে একজন সাহসী ও সৎ নেতৃত্ব দরকার বলে মনে করেন তারা।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হানিফ সওদাগর মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন। যুব সমাজকে খেলাধুলা ও কর্মমুখী কাজে সম্পৃক্ত করে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত কাকনী ইউনিয়ন গড়তে চান তিনি।

এছাড়া রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি সকল সেবা স্বচ্ছভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

ইতিমধ্যে কাকনী ইউনিয়নের বিভিন্ন গ্রামে, হাট-বাজারে ও চায়ের দোকানে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তরুণ থেকে বৃদ্ধ — সবার মুখে একটাই কথা, ‘এবার মোঃ আবু হানিফ সওদাগরকেই চাই আমরা।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ