ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আজও উত্তাল গাজীপুর, মৌচাক-সফিপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

আজও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গাজীপুরের শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও সফিপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

এ সময় শ্রমিকদের মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশের তৎপরতায় শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হলে আন্দোলন বেশিক্ষণ স্থায়ী হয়নি।

এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মৌচাক, সফিপুর ও আশপাশের এলাকার বেশ কয়েকটি কারখানা ও প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শিল্পাঞ্চলে শ্রমিকদের এমন উত্তেজনাকর পরিস্থিতির কারণে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আজও উত্তাল গাজীপুর, মৌচাক-সফিপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

আজও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গাজীপুরের শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও সফিপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

এ সময় শ্রমিকদের মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশের তৎপরতায় শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হলে আন্দোলন বেশিক্ষণ স্থায়ী হয়নি।

এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মৌচাক, সফিপুর ও আশপাশের এলাকার বেশ কয়েকটি কারখানা ও প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শিল্পাঞ্চলে শ্রমিকদের এমন উত্তেজনাকর পরিস্থিতির কারণে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ