জামালপুরের ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম রাশেদ মোশাররফ সাহেবের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) তাঁর সুযোগ্য সন্তান জাবেদ মোশাররফ রূপকের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় জাবেদ মোশাররফ রূপক উপস্থিত মুসল্লিদের কাছে তাঁর শ্রদ্ধেয় বাবা মরহুম রাশেদ মোশাররফ সাহেবের জন্য বিশেষভাবে দোয়া কামনা করেন। তিনি তাঁর বাবার বিদেহী আত্মার মাগফিরাত এবং মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস প্রার্থনার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।
উল্লেখ্য, মরহুম রাশেদ মোশাররফ ছিলেন সাবেক সংসদ সদস্য, ভূমি প্রতিমন্ত্রী ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক সভাপতি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের রাজনীতি ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৫ বছর পেরিয়ে গেলেও বাবার স্মৃতি হৃদয়ে ধারণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনায় এমন ধর্মীয় আয়োজন করেন জাবেদ মোশাররফ রূপক।
মরহুম রাশেদ মোশাররফ সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন