মানিকগঞ্জে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতা মোশায়েক উদ্দিন সীমান্তকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার গালা ইউনিয়নের কান্দালঙ্কা গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোশায়েক উদ্দিন সীমান্ত ওই গ্রামের মেজবাহ উদ্দিন আহমেদের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম জানান, পুলিশের অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মুঠোফোনে বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। পরে আমরা আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি।”
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গ্রেপ্তার মোশায়েক উদ্দিন সীমান্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন