ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

অসুস্থ নেতার পাশে মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল, নিলেন শারীরিক অবস্থার খোঁজখবর

নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কলমাকান্দার সোহেল রানা

কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত

দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে।

বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি

নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া থানা কর্তৃক পরিচালিত গত ২৪ ঘন্টার অভিযানে ৬জন গ্রেপ্তার

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

“বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, গড়ব মোরা উন্নয়নের বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সার, বীজ, ডিজেল, বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ কৃষক ইউনিয়নের নেতাকর্মীরা।

বাংলাদেশ কৃষক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে সার, বীজ, ডিজেল, বিদ্যুৎসহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষিকাজ করে কৃষকদের পক্ষে জীবিকা নির্বাহ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।

বক্তারা আরও বলেন, কৃষককে বাঁচাতে হলে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি সার, বীজ, ডিজেল, বিদ্যুৎ ও অন্যান্য কৃষি উপকরণের দাম কমিয়ে কৃষিবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ কৃষক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হাওর বন্ধু মোঃ ইকবাল হোসেন, সংগঠনের সম্পাদক প্রভাষক সুমন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শামীম তালুকদার, সহ-সভাপতি আবুল কাশেম আবাদী, উপদেষ্টা অরবিন্দ ধর, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মনির, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা আলম, সাংবাদিক শামসুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

“বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, গড়ব মোরা উন্নয়নের বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সার, বীজ, ডিজেল, বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ কৃষক ইউনিয়নের নেতাকর্মীরা।

বাংলাদেশ কৃষক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে সার, বীজ, ডিজেল, বিদ্যুৎসহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষিকাজ করে কৃষকদের পক্ষে জীবিকা নির্বাহ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।

বক্তারা আরও বলেন, কৃষককে বাঁচাতে হলে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি সার, বীজ, ডিজেল, বিদ্যুৎ ও অন্যান্য কৃষি উপকরণের দাম কমিয়ে কৃষিবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ কৃষক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হাওর বন্ধু মোঃ ইকবাল হোসেন, সংগঠনের সম্পাদক প্রভাষক সুমন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শামীম তালুকদার, সহ-সভাপতি আবুল কাশেম আবাদী, উপদেষ্টা অরবিন্দ ধর, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মনির, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা আলম, সাংবাদিক শামসুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ