ময়মনসিংহের নান্দাইলের স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন 'শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রম' শীর্ষক প্রকল্পের আওতায় 'ফ্যাক্টস ফর লাইফ (এফ.এফ.এল) উইথ ফিল্ড প্র্যাকটিস' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ নভেম্বর শনিবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে এবং নান্দাইল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা কার্যালয়ের সম্মেলনকক্ষে তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক কে এম আবদুল ওয়াদুদ।
প্রধান অতিথি বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারীদের সার্বিক উন্নয়ন ও অধিকার রক্ষায় সঠিক তথ্যের প্রচার এবং মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরী। এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ উপজেলা পর্যায়ে এটাই প্রথম। তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরি ও মাঠ পর্যায়ে সঠিক তথ্যপ্রবাহে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
সভাপতি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের এ ধরনের উদ্যোগ মাঠপর্যায়ের গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা বাড়াতে এবং জনসচেতনামূলক প্রচার কার্যক্রমকে আরো গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা আয়োজনের আহ্বান জানান তিনি।
সমাপনী অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রতিনিধিবৃন্দ,প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন