পটুয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরান বাজার এলাকায় বাসার লোকজনের অনুপস্থিতিতে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে একটি ভাড়া বাসায় সংঘবদ্ধ চোরচক্র প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে বাসায় তালা লাগিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে বরিশালে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান বাসার মালিক মুন্না চন্দ্র দাস। এ সুযোগে শুক্রবার দিবাগত রাতে চোরচক্র বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
বাসার মালিক মুন্না চন্দ্র দাস জানান, শুক্রবার সকালে পরিবার নিয়ে বরিশালে যাওয়ার পর শনিবার বিকেলে পটুয়াখালী থেকে ফোন করে তাঁকে বাসায় চুরির খবর জানানো হয়। খবর পেয়ে দ্রুত পটুয়াখালী ফিরে এসে তিনি দেখতে পান, বাসার সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। প্রাথমিকভাবে ঘরে থাকা ঠাকুরের আসনের নিচ থেকে দুটি স্বর্ণের চেইন, একটি লকেট, ঠাকুর, নগদ ১০ হাজার টাকা ও একটি টেলিভিশন খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। ঘরের অন্যান্য মালামাল গোছানোর পর আরও কিছু খোয়া গেছে কি না, তা জানা যাবে বলে জানান তিনি।
এদিকে, অল্প সময়ের ব্যবধানে পুরান বাজার এলাকায় একাধিক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তাঁদের অভিযোগ, এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। কখন কার বাসায় চুরির ঘটনা ঘটে, তা নিয়ে শঙ্কিত তাঁরা।
স্থানীয়রা সংঘবদ্ধ চোরচক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি পুরান বাজার এলাকায় পুলিশের নিয়মিত টহল জোরদার ও রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করার দাবি জানিয়েছেন তাঁরা।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন