ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ধুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ সাইফুল ইসলাম

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

সরিষাবাড়ীতে নকশাভুক্ত রাস্তা পুনরুদ্ধার ও সংস্কারের দাবি এলাকাবাসীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব'রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ'

চীনের প্রেমের টানে ফুলপুরের বালিয়ায়, অতঃপর রহস্যজনক প্রস্থান!

ধুনটে বিনামূল্যে বীজ-সার পেলেন ৫ হাজার কৃষক

কক্সবাজারের উখিয়ায় জিপিএ- ৫ প্রাপ্ত  শিক্ষার্থী ও বিসিএস ক্যাডারদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

তারাকান্দার শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে কেন? দায় কার—অভিভাবক, শিক্ষক নাকি শিক্ষাব্যবস্থার?

তারাকান্দার শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে কেন? দায় কার—অভিভাবক, শিক্ষক নাকি শিক্ষাব্যবস্থার?

ধুনটে বিনামূল্যে বীজ-সার পেলেন ৫ হাজার কৃষক

ধুনটে বিনামূল্যে বীজ-সার পেলেন ৫ হাজার কৃষক

বগুড়ার ধুনটে রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম ও মসুরের আবাদ বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধুনটের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম।

অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা নূর নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।

এ সময় বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান এবং ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমের এ প্রণোদনা কর্মসূচিতে ৪ হাজার ৮৫০ জন কৃষককে সরিষা, ১০০ জনকে চিনাবাদাম এবং ৫০ জনকে মসুর চাষের জন্য বীজ ও সার দেওয়া হচ্ছে।

কর্মসূচির আওতায় প্রত্যেক সরিষাচাষি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। চিনাবাদাম চাষিদের দেওয়া হচ্ছে ১০ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। আর প্রত্যেক মসুরচাষি পাচ্ছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

কৃষকদের উৎপাদন খরচ কমানো, অনাবাদি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের উৎপাদন বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। কৃষি বিভাগের আশা, এ উদ্যোগের ফলে রবি মৌসুমে এসব ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ধুনটে বিনামূল্যে বীজ-সার পেলেন ৫ হাজার কৃষক

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ