ভালোবাসা নাকি দেশ-বিদেশের সীমানা মানে না! হাজার মাইলের দূরত্ব, ভাষার ব্যবধান কিংবা ভিন্ন সংস্কৃতি—কোনো কিছুই যেন বাধা হয়ে দাঁড়ায়নি ভালোবাসার টানে।
সুদূর চীন থেকে ভালোবাসার টানে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কাইসাপুর (শিমুলিয়া) গ্রামের মন্নাস মিয়ার ভাতিজির কাছে ছুটে এসেছিলেন এক চীনা যুবক। তাঁর আগমন ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছিল ব্যাপক কৌতূহল। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
কিন্তু হাজার মাইল পাড়ি দিয়ে আসা সেই ভালোবাসার গল্পে হঠাৎ করেই যেন ছন্দপতন! গতকাল রাতে অজ্ঞাত কারণে ফুলপুর ছেড়ে ঢাকার উদ্দেশে চলে গেছেন ওই চীনা যুবক—এমনটাই জানা গেছে।
তবে কেন তিনি হঠাৎ চলে গেলেন? কী এমন ঘটেছিল, যার কারণে ভালোবাসার টানে আসা মানুষটিকে ফুলপুর ছাড়তে হলো? তাঁর চলে যাওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
চীনা যুবকের এমন আকস্মিক প্রস্থান ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনা। যে প্রেমের গল্প নিয়ে এত আলোচনা, সেই গল্পের পরিণতি কী—এখন সেটিই জানার অপেক্ষায় এলাকাবাসী।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন