ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২২ নভেম্বর ২০২৬

মদনে জামায়াতের ৭ সদস্যের কর্মপরিষদ গঠন, সেক্রেটারি সাজেদুল হক

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় উত্তরায় দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সরিষাবাড়ীতে ভূমির দখল ফিরে পেলেন আব্দুর রাজ্জাক

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাহিরচরের ৭নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা, ভোটারদের ব্যাপক সাড়া

পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নলদীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ আসাদুজ্জামান জামানের বিরুদ্ধে

চট্টগ্রাম শহরে জামাতে ইসলামি বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শালিখায় সরকারি কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের সাথে সংস্কৃতিমন্ত্রীর মতবিনিময়

বিজয়নগরের মাটিতে চায়না কমলার সাফল্য, ৭ টন ফলনে ১৫ লাখ টাকার আশা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চায়না জাতের কমলা চাষে সাফল্য পেয়েছেন স্থানীয় দুই উদ্যোক্তা। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আলমগীর ও খোকন মিয়ার গড়ে তোলা দুটি কমলার বাগান প্রায় ১০০ শতক জমিতে বিস্তৃত। বাগান দুটিতে চলতি মৌসুমে প্রায় সাত হাজার কেজি কমলা উৎপাদনের আশা করা হচ্ছে। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা।

বাগান দুটিতে রয়েছে প্রায় ১৬০ থেকে ১৭০টি কমলাগাছ। গাছে গাছে থোকায় থোকায় কমলা দেখতে প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ জেলার বাইরে থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন। বাগানের এমন ফলন ও দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করছে।

বাগান দেখতে আসা দর্শনার্থীরা বলেন, বিদেশি একটি ফল আমাদের দেশের মাটিতে এমন ফলন দিচ্ছে, যা সত্যিই মুগ্ধ হওয়ার মতো। এ ধরনের উদ্যোগ দেখে অনেকেই নিজেরাও কমলা চাষে আগ্রহী হচ্ছেন।

দুই উদ্যোক্তার এ সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশপাশের এলাকাতেও কমলার বাগান গড়ে তোলার আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে অনেকে নতুন বাগান করার উদ্যোগ নিয়ে কমলার চারা রোপণ শুরু করেছেন। উপজেলা কৃষি বিভাগও বিজয়নগরে কমলা চাষের ব্যাপক সম্ভাবনা দেখছে।

বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, বিজয়নগর উপজেলা ফল চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময়। যারা ফল ও বিভিন্ন ফসল চাষ করতে চান, কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদর্শনী স্থাপনের মাধ্যমে তাদের সহযোগিতা করা হচ্ছে। নতুন উদ্যোক্তাদেরও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বিজয়নগরের মাটিতে চায়না কমলার সাফল্য, ৭ টন ফলনে ১৫ লাখ টাকার আশা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চায়না জাতের কমলা চাষে সাফল্য পেয়েছেন স্থানীয় দুই উদ্যোক্তা। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আলমগীর ও খোকন মিয়ার গড়ে তোলা দুটি কমলার বাগান প্রায় ১০০ শতক জমিতে বিস্তৃত। বাগান দুটিতে চলতি মৌসুমে প্রায় সাত হাজার কেজি কমলা উৎপাদনের আশা করা হচ্ছে। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা।

বাগান দুটিতে রয়েছে প্রায় ১৬০ থেকে ১৭০টি কমলাগাছ। গাছে গাছে থোকায় থোকায় কমলা দেখতে প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ জেলার বাইরে থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন। বাগানের এমন ফলন ও দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করছে।

বাগান দেখতে আসা দর্শনার্থীরা বলেন, বিদেশি একটি ফল আমাদের দেশের মাটিতে এমন ফলন দিচ্ছে, যা সত্যিই মুগ্ধ হওয়ার মতো। এ ধরনের উদ্যোগ দেখে অনেকেই নিজেরাও কমলা চাষে আগ্রহী হচ্ছেন।

দুই উদ্যোক্তার এ সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশপাশের এলাকাতেও কমলার বাগান গড়ে তোলার আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে অনেকে নতুন বাগান করার উদ্যোগ নিয়ে কমলার চারা রোপণ শুরু করেছেন। উপজেলা কৃষি বিভাগও বিজয়নগরে কমলা চাষের ব্যাপক সম্ভাবনা দেখছে।

বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, বিজয়নগর উপজেলা ফল চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময়। যারা ফল ও বিভিন্ন ফসল চাষ করতে চান, কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদর্শনী স্থাপনের মাধ্যমে তাদের সহযোগিতা করা হচ্ছে। নতুন উদ্যোক্তাদেরও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ